ব্রেকিং নিউজ :
হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মকে ভূ-রাজনীতি ও পরিবেশের সংকটের যোগসূত্র বুঝতে হবে: তথ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন মোকাবিলায় কাজ করবে ইউক্রেনীয় দল : জেলেনস্কি গ্রামীণ চিকিৎসা সেবায় ‘পল্লী ডাক্তার’ মডেল চালুর উদ্যোগ যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৬
  • ৬৭৬৫৯০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দূরদর্শী নেতৃত্বে গ্রামগুলো জেগে উঠেছে। শহরের সকল সুবিধা এখন গ্রামেই পাওয়া যাচ্ছে।
প্রতিমন্ত্রী আজ রোববার নাটোরের সিংড়াতে ৩৪ লাখ টাকা ব্যয়ে মহেষচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় বাংলাদেশকে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচি বাস্তবায়ন করেছেন। ফলে গ্রামে বসেই এখন শহরের সকল সুবিধা পাওয়া যাচ্ছে। শতভাগ বিদ্যুৎ, শিক্ষার প্রসার, বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, রাস্তাসহ সব অবকাঠামো উন্নয়ন হয়েছে অভূতপূর্ব। দ্রুতগতির ইন্টারনেট সুবিধার সুযোগ গ্রহন করে বাড়িতে বসেই ফ্রিল্যান্সাররা উপার্জন করতে পারছেন। দুই শতাধিক নাগরিক সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে।  
পলক বলেন, এখন গ্রামের বাড়িতে থেকেই শিক্ষার্থীরা উচ্চ শিক্ষাগ্রহণ করতে পারছে। টেলিমেডিসিন সেবা চালু করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে। দোর গোড়ায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করে ব্যবস্থাপত্রের সঙ্গে ওষুধ প্রদান করা হচ্ছে। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারনে কৃষকরা তাদের উৎপন্ন কৃষিপণ্য বাজারজাত করতে পারছেন। উন্নয়ন এখন দৃশ্যমান। ভবিষ্যতে উন্নয়নের এই ধারা আরো বেগবান হবে।
উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী পরে পর্যায়ক্রমে সিংড়া উপজেলার কলম, শোরকোল, হাতিয়ানদহ এবং চামারী ইউনিয়নে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ১৮০টি পরিবারের মধ্যে ১ বান্ডিল করে ঢেউটিন, ৩ হাজার টাকা এবং শুকনো খাবার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat