ব্রেকিং নিউজ :
সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ২৩৩৪৮৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলায়  শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানি পশুর হাট। হাঁকডাক, দাম নিয়ে দরাদরিতে পশুহাটে ভিড় করছেন ক্রেতা ও বিক্রেতা। ফেনী শহরের সিও অফিস বাজার, সদরের ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ে কোরবানি পশুর হাটে দেখা যায়, ক্রেতা-বিক্রেতার সরব উপস্থিতিতে চলছে বেচাকেনা।
ফাজিলপুর বাজার কমিটি সূত্রে জানা যায়, হাটে ৩ থেকে ৪ হাজার গরু ছাগল উঠেছে। এরমধ্যে বেশিরভাগ মানুষ গরু কিনে ফেলছে। দাম ও হাসিল নাগালের মধ্যে থাকায় গরু বিক্রি বেড়েছে।
ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, শুরুতে পর্যাপ্ত পরিমাণে গরু হাটে থাকলেও ক্রেতার সংখ্যা কম ছিল। তারা জানান, দাম বাড়তি হওয়ার কারণে ক্রেতারা শেষ সময়ের জন্য অপেক্ষা করে, যার কারণে বিক্রি কম হয়েছে। তবে শেষ মুহুর্তে বিক্রি আরও বাড়বে বলে জানিয়েছেন গরু ব্যবসায়ীরা।
কালা মিয়া নামে একজন গরু বিক্রেতা জানান, বাজারে ৫টি গরু নিয়ে এসেছি। এরমধ্যে ৩টি বিক্রি করেছি। ৯০ হাজার থেকে শুরু করে ২ থেকে ৩ লাখ টাকা অব্দি দামের গরু আছে। শেষ মুহুর্তে এসে ক্রেতার সংখ্যা বেড়েছে।
নূর নবী নামের ফেনীর স্থানীয় এক খামারি বলেন, হাটে ৬টা গরু নিয়ে এসেছি। এখন পযর্ন্ত ৪টা গরু বিক্রি করেছি। শুরুতে তেমন ক্রেতা ছিল না যার কারণে বিক্রি করা সম্ভব হয়নি। শেষ মুহুর্তে গরুগুলো বিক্রি হওয়ায় খুশি।
আরিফ নামের নামের আরেকজন গরু ক্রেতা জানান, শুরুতে বাড়তি দাম চাওয়া হলেও শেষ মুহূর্তে দাম কিছুটা কমেছে। তিনি ১ লাখ ২০ হাজার টাকা দামে গরু কিনেছেন বলে জানান।
সাইফুল নামের আরেক ক্রেতা জানান, ৯৮ হাজার টাকা দিয়ে একটি দেশি গরু কিনেছি। শুরুতে দাম নাগালের বাইরে থাকলেও আজকের বাজারে দামে কিছুটা স্বস্তি এসেছে। আশা করি কোরবানির একদিন আগে গরুর দাম আরো কমে যাবে।
অন্যদিকে ফেনীর অন্যান্য উপজেলাগুলোতেও জমে উঠেছে পশুর হাট। হাটগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষায় তদারকি করছেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার জাকির হাসান। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পশুহাটে সুষ্ঠ ব্যবস্থাপনা নিশ্চিতে গত শুক্রবার জেলা জুড়ে পরিচালিত অভিযানে ৪ ব্যক্তির ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এবারও স্থানীয় চাহিদার তুলনায় পশু রয়েছে বেশি। এবার জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৮৭ হাজার ২০০টি। তারমধ্যে বাণিজ্যিক ও পারিবারিকভাবে লালন-পালন করা হয়েছে ৯০ হাজার ২৫০টি গবাদি পশু। এরমধ্যে ৬৮ হাজার ৮০৪টি গরু, ৫ হাজার ৭২৮টি মহিষ এবং ১৫ হাজার ৭১৮টি ছাগল ও ভেড়া কোরবানির জন্য প্রস্তুত করেছেন খামারি ও চাষীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat