ব্রেকিং নিউজ :
সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ২৩৩৪৬৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার বুড়িমারী স্থলবন্দর আজ শনিবার পাঁচদিন  বন্ধ  থাকবে। এক্ষেত্রে দু’দিন সাপ্তাহিক ছুটি থাকায় মোট ৭ দিন বন্ধ থাকবে বন্দরের  আমদানি-রপ্তানি কার্যক্রম।
তবে এ সময় বুড়িমারী  ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারত- দু’দেশের যাত্রী পারাপার চালু থাকবে।
আজ শনিবার  বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সি অ্যান্ড এফ) এসোসিয়েশনের সভাপতি ছায়েদুরজ্জামান সায়েদ আজ থেকে বুড়িমারী স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ জুন ত্রি-দেশীয় বুড়িমারী স্থল বন্দরের বোর্ডে ছুটির নোটিশ জারি করে কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) এসোসিয়েশন।
বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা গেছে,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির বিষয়ে ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন, ট্রাক ওনার্স এসোসিয়েশন, এক্সপোর্টার এসোসিয়েশন এবং ভুটান এক্সপোর্টার  এসোসিয়েশন-সহ সংশ্লিষ্ট সব সংগঠনকে চিঠি প্রদান করা হয়েছে।  
বুড়িমারী স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশের  উপ পরিদর্শক (এসআই) আহসান হাবিব বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
এ ব্যাপারে বুড়িমারী শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার নাজমুল হাসান বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে এ স্থল শুল্ক স্টেশন সাপ্তাহিক ছুটিসহ ৭  দিন বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat