ব্রেকিং নিউজ :
সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৪
  • ৩৪৪৩৪৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যানজট কমে গিয়ে ঢাকা-টাঙ্গাইলে মহাসড়কে গাড়ি চলাচল এখন স্বাভাবিক হয়েছে।
ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছর। ফলে শুক্রবার সকাল ৬টা থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সদর উপজেলার শহর বাইপাস আশেকপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। আবার কোথাও কোথাও ধীর গতিতে যানবাহন চলাচল করে। তবে পুলিশের তৎপরতায় সকাল ১০টার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। 
অপরদিকে, উত্তরবঙ্গ থেকে ঢাকামুখি লেনে পশুবাহী ট্রাক যানজট ছাড়াই ঢাকার দিকে যাচ্ছে স্বাভাবিক গতিতে। 
সরেজমিন মহাসড়ক ঘুরে দেখা যায়, অনেকেই ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও খোলা ট্রাকে করে গন্তব্যে যাচ্ছেন। গাড়ির ধীর গতি ও শুক্রবার সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে যাত্রীরা ভোগান্তি পড়েছিলো। 
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান বলেন, ভোর ৬টার দিকে কালিহাতী উপজেলার পৌলীতে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় মহাসড়কের দুই পাশে শত-শত যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। জেলা পুলিশের রেকার দিয়ে উল্টে পড়া ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat