ব্রেকিং নিউজ :
সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৩
  • ২৩৪৫৫৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান  প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বর্তমান বাস্তবতায় বিশ্বব্যাপী কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে সরকার কারিগরি শিক্ষার প্রসারে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। যার ফলে দেশ ও বিদেশে বহু মানুষ কারিগরি দক্ষতায় আত্মকর্মশীল হয়ে উঠেছে।
তিনি আজ বৃহস্পতিবার বিকালে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারন্যাশনাল কুকিং ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বর্তমান বিশ্বায়নের যুগে দক্ষতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। সাধারণ শিক্ষার পাশাপাশি সকলকে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।  কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত তাদের জন্য দেশে বা বিদেশে চাকরির কোনো অভাব নেই,তাই বর্তমান বিশ্বায়নের যুগে দক্ষতা বৃদ্ধিতে সাধারণ শিক্ষার পাশাপাশি সকলকে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। 
প্রতিমন্ত্রী বলেন,বিশ্বব্যাপী কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কারিগরি শিক্ষার প্রসারে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। যার ফলে দেশে বহু মানুষ কারিগরি দক্ষতায় আত্মকর্মশীল হয়ে উঠেছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য মধ্যে  আরো বক্তব্য রাখেন বিএমইটির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, প্রফেসর ইয়াং হো জুন, ডিরেক্টর ইয়াং শি কিং, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী। আলোচনা শেষে প্রধান অতিথি  প্রশিক্ষণ গ্রহণকারী  শিক্ষার্থীদের  মাঝে সনদ বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat