ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৫
  • ৮২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:- ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভা’র কারাদণ্ড বিলম্বিত করার আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। দুর্নীতির দায়ে তার ১২ বছরের কারাদণ্ড হয়েছে। এই রায়ের ফলে কয়েক দিনের মধ্যেই লুলাকে গ্রেপ্তার করা হতে পারে। খবর এএফপির। ৭২ বছর বয়সী লুলা ডি সিলভার দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন থেকে বিরত রাখার জন্য তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে। লুলা ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি ৭ অক্টোবর নির্বাচনের প্রার্থীদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন। লুলা ডি সিলভার রাজনৈতিক দল ওয়ার্কার্স পার্টি বলছে, এই রায় গণতন্ত্র এবং ব্রাজিলের জন্য একটি দুঃখজনক দিন। কারাগারে যাওয়া এড়াতে লুলার আবেদনের ওপর ১১ বিচারক বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১০ ঘন্টার বেশি সময় বিবেচনা ও তর্কবিতর্ক উপস্থাপন করেন। ছয়জন বিচারক লুলার আবেদনের বিপক্ষে আর পাঁচজন পক্ষে রায় দেন। লুলার আবেদনের পক্ষে বিপক্ষে ৫-৫ ভোট পড়ে। এমন অবস্থায় আদালতের সভাপতি কারমেন লুসিয়া ‘টাই ব্রেকিং’ ভোটটি দেন। তিনি তার পক্ষে যুক্তি উপস্থাপন করে বলেন, সাজাকে বিলম্বিত করা হলে তা দায়মুক্তির দিকে যেতে পারে। ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন লুলা। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসকে কাজ পাইয়ে দেয়ার শর্তে ১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। এই অর্থ তিনি সমুদ্র তীরে তার একটি অ্যাপার্টমেন্টের সৌন্দর্য বাড়ানোর কাজে ব্যয় করেন। লুলার বামপন্থী সমর্থকরা জানিয়েছে, তার শাসন আমলে হাজার হাজার মানুষের দারিদ্র্যতা ঘোঁচাতে এই রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা হয়েছে। নির্বাচনে লুলাকে ঠেকাতেই সরকারের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে বলে তারা অভিযোগ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat