ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৫
  • ৭৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক:- আর এক দিন পরেই পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর। শেষ মুহূর্তে নিজেদের চাঙ্গা করে তুলতে কঠোর পরিশ্রম করছে ক্রিকেটাররা। এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে মাঠ মাতাবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর নতুন দলে তিনি অনেকটা আত্মবিশ্বাসী। সাকিবকে পেয়ে বেশ আমাজে আছে সানরাইজার্স। তাকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির উচ্ছ্বাস দেখা যাচ্ছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও। বৃহস্পতিবার সকালে সাকিব আল হাসানকে নিয়ে ফেসবুক পেইজে আরও একটি ভিডিও প্রকাশ করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ঐ ভিডিও বার্তায় সাকিব বলেন,‘হায়দ্রাবাদে দারুণ উপভোগ করছি। অনুশীলনে নামার শুরুতে নার্ভাস ছিলাম। কিন্তু অনুশীলনের পর এখন আমি অনেক আত্মবিশ্বাসী। এটি খুব ভালো একটি সেশন ছিল। আশারাখি এই আত্মবিশ্বাস আগামী দিনগুলোতেও আমরা কাজে লাগাতে পারবো। সবাই আমাদের সমর্থন জুগিয়ে যাবেন, আপাতত এটুকুই বলতে পারি। আমরা ভালো একটা দল পেয়েছি এবং আমরা ভালোভাবে সামনের এগিয়ে যেতে পারবো।’ এর আগে আইপিএলের বড় মঞ্চে দীর্ঘ সাত বছর ধরে কলকাতার জার্সিতে খেলেছিলেন সাকিব। কলকাতার দুইটা শিরোপা জয়ের স্কোয়াডেও ছিলেন সাকিব। পুরো আইপিএলে ক্যারিয়ারে যাদের সাথে ছিল তাদের ছেড়ে এবার নতুন দলের সাথে শুরু সাকিবের পথচলা শুরু। তাই নতুন দলে সাকিব যেমন চাইবে নিজেকে উজাড় করে দিতে তেমনি সাবেক চ্যাম্পিয়ন সানরাইজার্সও চাইবে সাকিব দলের জয়ে অবদান রাখুক। জানুয়ারিতে ইনজুরিতে পড়ে দীর্ঘ দুই মাসের মত বাইশ গজের বাহিরে ছিলেন সাকিব। ফলে ক্রিকেটে ফিরে নিজেকে ঝালিয়ে নিতে অনেক পরিশ্রম করছেন এই তারকা। তবে সানরাইজার্সের দেওয়া ভিডিওতে দেখা যায় তিনি মাঠে নামতে অনেকটাই প্রস্তুত এবং দৃঢ়প্রত্যয়ী। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু করবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat