ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৩
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল করার বিষয়ে আলোচনা চলছে
নিজস্ব প্রতিনিধি:- প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অগ্রণী ব্যাংকের নিয়োগের প্রাথমিক বাছাইয়ের (প্রিলিমিনারী) সকালের শিফটের পরীক্ষা বাতিল করার বিষয়ে আলোচনা চলছে।মঙ্গলবার এই নিয়োগ পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগসূত্রে এ তথ্য জানা গেছে। এখন সকাল ও বিকেলের দুটো পরীক্ষাই একসঙ্গে নেয়ার চিন্তা-ভাবনা করছে কর্তৃপক্ষ। খুব শীঘ্রই এ পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।গত শুক্রবার অনুষ্ঠিত এই পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হয় বলে অভিযোগ ওঠে। এ কারণে কর্তৃপক্ষ বিকেল শিফটের পরীক্ষা স্থগিত করে।তখন সকালের পরীক্ষা বাতিলের দাবি উঠলেও এই পরীক্ষা নিয়ে সিদ্ধান্তে আসেনি কর্তৃপক্ষ। বলা হয় যে, সকালের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে ধরা হবে। কিন্তু শিক্ষার্থীরা সকালের শিফটের পরীক্ষা বাতিলের দাবি জানান। সকালের শিফটের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের কাছে যথেষ্ট তথ্য-উপাত্ত নেই। এছাড়া দ্বিতীয়বার পরীক্ষা নিতে হলে নতুন করে ব্যয় করার চিন্তা থেকেও প্রশাসন সকালের পরীক্ষা বাতিল করছে না। এত বিশাল সংখ্যার পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেয়াটা একটি জটিল প্রক্রিয়া। আর সকালের শিফটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন পর্যাপ্ত তথ্য-উপাত্ত আমরা পাইনি। তাই সকালের পরীক্ষা বহাল থাকবে। বিকালের পরীক্ষা স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের পক্ষ থেকে সকালের শিফটের পরীক্ষা বাতিলের দাবি উঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat