ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৬
  • ৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ, বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি :- সিরাজগঞ্জের বেলকুচিতে পিকআপভ্যানের চাপায় দুই শিশু নিহত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী কড়িতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো-উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জাহিদুল (৭) ও একই গ্রামের ফারুক হোসেনের মেয়ে তিথি (৫)। এরা দুজনেই স্থানীয় শাহীন কিন্ডার গার্টেন স্কুলের প্রথম ও প্লে শ্রেণির শিক্ষার্থী।বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, মুকুন্দগাঁতী কড়িতলার শাহীন কিন্ডারগার্টেন স্কুল থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ি ফিরছিল ওই দুই শিশু। এ সময় কামারপাড়া থেকে বেলকুচিগামী পল্লী বিদ্যুতের খুঁটিবাহী একটি পিকআপভ্যান তাদের বহনকারী অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদ মারা যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক আহত তিথিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পিকআপভ্যানটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat