ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৪-২৮
  • ৫৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্ত্রী স্বামীকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করায় শ্বশুড়ের মাথা ন্যাড়া করে জুতার মালা দিয়ে ঘুডিয়েঝে জামাতা
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার রাতে স্ত্রী স্বামীকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করায় শ্বশুড়ের মাথা ন্যাড়া করে জুতার মালা দিয়ে ঘুডিয়েঝে জামাতা আতাউর রহমান তোবার। বালাপাড়া ইউনিয়নের ছাতনাই গ্রামের মৃত্য কাছের উদ্দিনের পুত্র মজিবর রহমান (৬০) ডিমলা থেকে বাড়ী যাওয়ার পথে খগার হাটে রাত ৯টার চা খেতে বসে। এমন সময় খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামের আতাউল ইসলাম তোবার দেখতে পায়। চায়ের দোকান থেকে মজিবর রহমান বের হলে খগার হাটের পুর্ব দিকে ১ কিলোমিটার রাস্তা টেনে হিচরে আতাউল নিয়ে যায়। বাড়ী নিয়ে গিয়ে ব্লেড নিয়ে অর্ধেক মাথা ন্যাড়া করে কালী মাথিয়ে জুতার মালা পড়িয়ে বাজারে পাঠায়। রাত ১১টার দিকে ঘটনাটি জানাজানি হলে এলাকার শত শত জনতা খগারহাটে মজিবর ঘিরে ধরে। পরে পুলিশ গিয়ে বালাপাড়া ইউপি সদস্য সেলিম মাধ্যমে মজিবর রহমানকে বাড়ীতে তার পাঠায়।জানা যায়, মজিবর রহমানের কন্যা ছকিনা বেগমের সাথে আতাউল ইসলামের বিয়ে হয় ৮ বছরে আগে। গত ২ মাস পুর্বে ছকিনা বেগম আতাউলকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেন। স্ত্রী ছকিনা বেগম অন্যত্র বিয়ে করার কারনে ক্ষিপ্ত হয়ে আতাউল উক্ত ঘটনা ঘটায়। মজিবর রহমান বলেন, আমাকে অন্যায়ভাবে বাজার থেকে টেনে হেচরে বাড়ীতে নিয়ে গিয়ে মাথা ন্যাড়া কড়াই কালী লাগিয়ে দিয়ে জুতার মালা পড়িয়ে বাড়ী থেকে বের করে করে। আমি প্রশাসনের নিকট বিচার দাবী করছি। বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া বলেন, বিষয়টি মানবাধিকার লক্ষনের পাশাপাশি চরম অন্যায়। ডিমলা থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন শেখ বলেন, বিষয়টি জানার পর রাতে ঘটনাস্থলে গিয়ে মজিবর রহমানকে ইউপি সদস্যসের সাথে বাড়ীতে পাঠানো হয়েছে। মামলা দেয়ার জন্য বলা হয়েছে মামলা দিলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat