ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৪-০২
  • ৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথ বাহিনীর চালানো হামলায় ইরাক ও সিরিয়ায় ২২৯ বেসামরিক নাগরিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক:-যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথ বাহিনীর চালানো হামলায় ইরাক ও সিরিয়ায় ২২৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যৌথ বাহিনী প্রকাশিত এই প্রতিবেদনের কিছুদিন আগেই মসুলে আরো ১১২ জন বেসামরিক নাগরিকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যুর জন্য ইরাক সরকার দায়ী করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলাকে।
 
সিএনএন জানায়, মসুলে হওয়া হামলায় মোট নিহতের সংখ্যা এই প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে যোগ করলে সংখ্যাটি হঠাৎ করেই অনেক বেড়ে যাবে।যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর দেয়া প্রতিবেদন অনুসারে ২০১৪ সাল থেকে ইরাক ও সিরিয়া অঞ্চলে চালানো যুদ্ধে ২২৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কিন্তু এই প্রতিবেদনে মধ্য মার্চে হওয়া হামলায় নিহতের সংখ্যা যুক্ত করা হয়নি। এ ছাড়াও সিরিয়ায় নিহত ২০ ও ইরাকে নিহত ২৩ জনের কথা এই প্রতিবেদনে উল্লেখ নেই। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই নিহতের সংখ্যা নিয়ে পাওয়া তথ্যের নির্ভরযোগ্য কোন ভিত্তি পাওয়া যায়নি।যৌথ বাহিনী আরো জানায়, তাদের কাছে আসা ১৭টি এমন রিপোর্টের মধ্যে ১২টি রিপোর্ট বাতিল করে দেয়া হয়েছে তথ্যের গ্রহণযোগ্যতা নেই বলে। সিএনএন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat