ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০২-২৪
  • ৮৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুরঞ্জিতের স্ত্রী মনোনয়নপত্র নিলেন
নিজস্ব প্রতিনিধি:- প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুতে শূন্য আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁর স্ত্রী জয়া সেনগুপ্ত। আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মায়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সুরঞ্জিতপুত্র সৌমেন সেনগুপ্ত।আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জয়া সেনগুপ্তসহ এ পর্যন্ত মোট চারজন উপনির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে সুনামগঞ্জ-২ আসনটি শূন্য হয়। সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ২ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ৫-৬ মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ। এ আসনে ভোট হবে ৩০ মার্চ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat