ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৭-০২-২৩
  • ৮০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্ভাগ্যবশত আমার নাম তালিকাতেই আসেনি:বদ্রিনাথ
রুমানা চৌধুরী :- নতুন ছবির পরিচয় অনুযায়ী বরুণ ধাওয়ান এখন ‘বদ্রিনাথ’। প্রেমিকার মন পেতে নানা কাজই করতে দেখা যাবে তাঁকে এই ছবিতে। তবে ‘রিল লাইফ’ আর ‘রিয়েল লাইফ’-র মধ্যে ফারাক তো নেহাত কম নয়। চলতি বছরের বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনে ভোট দেওয়ার সুযোগই পাননি বরুণ ধাওয়ান। ফেমিনার খবরে জানা গেল, ভোটার তালিকায় নাকি নামই ওঠেনি বলিউডের নতুন প্রজন্মের সফলতম এই তারকার। এই প্রসঙ্গে স্বাভাবিকভাবেই হতাশা চেপে রাখতে বেগ পেয়েছেন বরুণ, ‘দুর্ভাগ্যবশত আমার নাম তালিকাতেই আসেনি। ব্যাপারটা খুবই উদ্ভট ঠেকছে আমার কাছে, কারণ গত বছর আমি ভোট দিয়েছি’, বলেন তিনি।তালিকায় নাম না থাকায় ভোট দিতে না পারলেও এ নিয়ে সহজে হাল ছাড়ছেন না বরুণ। নিজের নাম কেন উঠল না, এ নিয়ে খোঁজখবর নেবেন দ্রুত। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশনের কাছে যাব। সেখানে গিয়ে দেখতে চাই যে আমার নাম কোথায় আছে।’২৯ বছর বয়স্ক এই তারকা অবশ্য সবাইকেই ভোটের বিষয়ে উদ্বুদ্ধ করেছেন। ভোটের বিষয়টি সবার জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।ভোটার তালিকায় নিজের নাম খোঁজার অভিযানের পাশে বরুণ এখন মূলত ব্যস্ত সময় পার করছেন ছবির প্রচারণায়। আলিয়া ভাটের সঙ্গে তাঁর ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিটি এখন প্রেক্ষাগৃহে মুক্তির ক্ষণ গুনছে। স্বয়ং ‘বদ্রিনাথ’ যে এখন এ নিয়ে ব্যাপক ব্যস্ত সময় কাটাবেন, তা তো বলাই বাহুল্য!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat