ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৭-০২-১৬
  • ৭৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি বছর ৮ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের
নিজস্ব প্রতিনিধি: - প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে আট লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। আজ বৃহস্পতিবার সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এম এ মালেকের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১৬২টি দেশে মোট নয় লাখ ৭৭ হাজার ৩২৩ জন দক্ষ এবং সাত লাখ ৩১ হাজার ১১০ জন অদক্ষ কর্মী পাঠানো হয়েছে। বিদেশে কর্মী পাঠানো একটি চলমান প্রক্রিয়া। ২০১৭ সালে বিশ্বের বিভিন্ন দেশে আট লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর অপর এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বিএসসি বলেন, ১৯৭৬ থেকে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ছাড়পত্র নিয়ে ২৮ লাখ ৪১ হাজার ৯৬৩ জন কর্মী সৌদি আরবে গেছেন। সৌদি আরব থেকে ২০১৫-১৬ অর্থবছরে অর্জিত রেমিটেন্সের পরিমাণ ২৫৮২.২৬ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০১৬-১৭ অর্থবছরের (ডিসেম্বর-২০১৬ পর্যন্ত) অর্জিত রেমিটেন্সের পরিমাণ ১১৪৫.০২ মিলিয়ন মার্কিন ডলার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat