ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০২-০৯
  • ৭০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ার চেয়েও কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ!
স্পোর্টস ডেস্ক :-গত নিউজিল্যান্ড সফরটি খুব একটা ভালো কাটেনি বাংলাদেশের। দুটি টেস্টেই ব্যর্থ হয়েছে তারা। তবে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটহাতে বেশ উজ্জ্বলতা ছড়িয়েছেন সাকিব-মুশফিকরা। অবশ্য গত বছর অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের মতো দলকে বেশ নাকানি-চুবানি খাইয়েছিল বাংলাদেশ। শেষ টেস্টে তো দারুণ এক জয় পেয়েছিল লাল-সবুজের দল।  বাংলাদেশ দলের এমন কিছু সাফল্য নিশ্চয়ই ক্রিকেট বিশ্বের চোখ এড়ায়নি। চোখ এড়ায়নি ভারতীয় ওপেনার আকাশ চোপড়ারও। ভারতের সামনে অস্ট্রেলিয়ার চেয়েও কঠিন প্রতিপক্ষ মনে করছেন তিনি বাংলাদেশকে।    হায়দরাবাদে বাংলাদেশ-ভারত চলাকালীন সময়ে এক টুইটে ভারতীয় দলের সাবেক ওপেনার লিখেছেন, ‘আমাদের আবহাওয়ায় অস্ট্রেলিয়ার চেয়েও বেশি লড়াই আশা করছি বাংলাদেশের কাছ থেকে।’চলমান এই টেস্টে অবশ্য স্বাগতিক ভারত প্রথম দিনেই রানের পাহাড় গড়েছে। তিন উইকেট হারিয়ে মুরলি বিজয় ও বিরাট কোহলির শতকে ৩৫৬ করে তারা।   চার টেস্ট খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট আর কদিন বাদে ভারত সফরে আসছে। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু এই সিরিজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat