ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০২-০৭
  • ৬৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চোরাবালীতে আটকা পড়ে ২ পর্যটকের মর্মান্তিক মৃত্যু
মো:আজাদ জৈন্তাপুর সিলেট: – সিলেট জেলা জৈন্তাপুর উপজেলার লালখালে বেড়াতে এসে চোরাবালীতে আটকা পড়ে ২ পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এলাকাবাসী ও পর্যটকের সাথে থাকা বন্ধুরা জানান-মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি ) বিকাল অনুমান সাড়ে ৪ ঘটিকার সময় নৌকাযোগে ৫জন পর্যটক জিরোপয়েন্ট এলাকায় বেড়াতে যান। এক পর্যায়ে লালাখাল মিস্ত্রীঘাট নামক স্থানে পানিতে নেমে গোসল করতে গেলে ২ বন্ধু চোরাবালিতে ডুবে যায়। বন্ধুদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গিয়ে ২ পর্যটককে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। হতভাগ্যরা হলেন- ঢাকার বাসিন্ধা হুমায়ুন রেজার ছেলে হাসান মোহাম্মদ সাঈদ (২৫),অপরজন চাপাইনবাবগঞ্জের মোঃ ইব্রাহীম হোসেন এর ছেলে ইসহাক ইব্রাহীম (২৫)। বন্ধুরা জানান- তারা সবাই কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের ৫ম বর্ষের ছাত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat