ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০২-০৬
  • ৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
(রুয়েট) শিক্ষকরা ধর্মঘটের ডাক দিয়েছেন
নিজস্ব প্রতিনিধি:- শিক্ষার্থীদের দাবি মেনে নিলেও অবরোধের অপমানে ধর্মঘটের ডাক দিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকরা। শিক্ষকদের জিম্মি করে দাবি আদায়ে উসকানিদাতা এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার সকাল থেকে তারা ধর্মঘট শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১৪ ও ১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছে। এরপর দাবি আদায়ে শনিবার দুপুর ২টা থেকে রবিবার দুপুর ২টা পর্যন্ত উপাচার্যকে তার নিজ কক্ষে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় উপাচার্যের কক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ জন শিক্ষক অবরুদ্ধ ছিলেন। পরে রবিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় শিক্ষার্থীদের দাবি মেনে নিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহারের পর এবার শিক্ষকরা আন্দোলনের ঘোষণা দিল। শিক্ষকদের অভিযোগ, শিক্ষার্থীরা আন্দোলন চলাকালে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্য করা হয়। তাই এই আন্দোলনে উসকানিদাতা ও অসৌজন্যমূলক আচরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তি দাবি করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat