ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০১-৩১
  • ৬৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রাম্পের বিরোধিতায় চাকরি হারিয়েছেন অ্যাটর্নি জেনারেল
আন্তর্জাতিক ডেস্ক: – অভিবাসীদের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞার বিরোধিতা করায় চাকরি হারিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়ে, ইয়েটস যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে  বিশ্বাসঘাতকতা করেছেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন  ইস্টার্ন ডিসট্রিক্ট অব ভার্জিনিয়ার অ্যাটর্নি ডানা বনেট। হোয়াইট হাউসের ওই বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের নাগরিকদের রক্ষায় একটি আইনসম্মত আদেশ বাস্তবায়নে বিরোধিতা করে তিনি (ইয়েটস) আইন বিভাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’ শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্পের নির্বাহী আদেশের  পক্ষে কাজ না করার জন্য মার্কিন বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ওবামার আমলে নিয়োগ পাওয়া  ইয়েটস। ইয়েটস বলেছিলেন, ‘আমি যত দিন আছি, তত দিন  বিচার বিভাগ ট্রাম্পের নির্বাহী আদেশের পক্ষে দাঁড়াবে না।’ প্রধান আইন উপদেষ্টা হিসেবে ইয়েটসকে নিয়োগ দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রাম্পের মনোনীত প্রার্থী জেফ সিজন্সের কাছে তাঁর দায়িত্ব হস্তান্তরের কথা ছিল। স্থানীয় সময় শুক্রবার সাতটি মুসলিম দেশের জনগণ ও শরণার্থীদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ইসলামী জঙ্গিদের দূরে রাখার জন্য এটি একটি পদক্ষেপ। আমরা তাদের এখানে চাই না।’ তিনি বলেন, ‘যারা আমাদের সেনাদের জন্য হুমকি, তাদের আমরা নিতে পারি না। আমরা তাদেরই নেব, যারা আমাদের দেশ ও দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসে।’ ট্রাম্পের ওই আদেশে ওই সাতটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া নাগরিকরা বেশ ঝামেলায় পড়ে। নিষেধাজ্ঞা অনুযায়ী, বিমানবন্দর থেকে আটক করা হয় দুই ইরাকি নাগরিককেও। পরে তাঁরা ট্রাম্পের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। তবে শনিবার যুক্তরাষ্ট্রে অবস্থানরত বৈধ ভিসাধারী অভিবাসী ও শরণার্থীদের ফেরত পাঠানোর ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করেন দেশটির আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat