ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০১-২০
  • ৮২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীর দেখানো নিয়ে কোনো আপত্তি নেই কাজল আগরওয়ালার!

বিনোদন ডেস্ক:

দক্ষিণী সিনেমার অন্যতম ব্যস্ত নায়িকা কাজল আগরওয়াল। বেশ কিছু বলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। মিষ্টি চেহারায় শরীর ঢাকা সাজপোশাকই কাজলের স্টাইল। কিন্তু, প্রয়োজনে তিনি নিজের ইমেজ ভাঙতে যে পিছপা নন তাও ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন। চেয়েছিলেন এমবিএ কমপ্লিট করে কর্পোরেট ওয়ার্ল্ডে নাম লেখাতে।

কিন্তু, তা না করে এখন অভিনয় জগতেই নাম লিখিয়েছিলেন। দক্ষিণী সিনেমায় তিনি এখন এক নম্বর নায়িকা। ছবি প্রতি যে অর্থ তিনি পান তা নাকি কোনো দিন কোনো নায়িকা দক্ষিণী সিনেমায় পাননি। কিন্তু, এখন বহু সাহসীদৃশ্যেও অভিনয় করছেন তিনি। সম্প্রতি একটি ছবিতে সুইমিং পুলে বক্ষ প্রদর্শন করে বিতর্কে জড়ান কাজল।

সেই ছবির মুক্তি ঘিরেও জটিলতা তৈরি করেছিল সেন্সর বোর্ড। কিন্তু, এরপরও কয়েকটি তেলেগু এবং তামিল ছবিতে সাহসী সব পোশাকে তাকে দেখা গিয়েছে।

এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে কাজল বলেন, বোল্ড বলে কোনো বিষয় হয় না। তিনি স্বীকার করেন, আগে যে ধরনের পোশাক পরে তিনি অভিনয় করতেন এখন সেখান থেকে সরে এসেছেন। তার মতে, একইভাবে নিজেকে দেখতে দেখতেও তো একটা সময় মানুষ ক্লান্ত হয়ে যায়। তাই নিজেকে অন্যভাবে দেখাটা অপরাধ নয়। তাই, শরীর দেখানো নিয়ে তার কোনো আপত্তি নেই।

চিত্রনাট্য যদি চায় তাহলে শরীরে একটা সুতো না রেখেও অভিনয়ে আপত্তি নেই কাজলের, এমনটাই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat