ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৫
  • ৮৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:- ভারতের রাজস্থান ও উত্তর প্রদেশে প্রচণ্ড ধুলিঝড় এবং বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। বুধবার রাতে ঝড় হলেও এর ভয়াবহতা প্রকাশ পায় বৃহস্পতিবার সকালে। ঘুমন্ত অবস্থায় এবং ঝড়ে ঘরের ছাদ ও চাল ধসে অধিকাংশ মানুষ মারা যায় বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এর মধ্যে উত্তর প্রদেশে ৭৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৪৩ জন আগ্রায়। এছাড়া রাজস্থানে ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার ১৯ জন ভারতপুর জেলার বাসিন্দা। ঝড়ের পর এসব এলাকায় বহু বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে পড়েছে। বুধবার রাতে রাজস্থান ও উত্তর প্রদেশে ভয়াবহ ধুলিঝড় শুরু হয়। ঝড়ের গতিবেগ বাড়তে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্রমশই তা ভয়াবহ রূপ নেয়। নিমেষের মধ্যে উপড়ে পড়ে বড় বড় গাছ, উড়িয়ে নিয়ে যায় দোকানঘর, অস্থায়ী ছাউনি, ঘরবাড়ির ছাদ। পরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তা আরও ভয়াবহ আকার ধারণ করে। পরদিন সকালে চারিদিকে শুধু ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখা যায়। ধুলোঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজস্থানের ভরতপুর এবং অলওয়ার জেলা। এছাড়া, অলওয়ার, ঢোলপুর, ঝুনঝুনু ও বিকানের এবং উত্তর প্রদেশের কয়েকটি জায়গায় নিহতের খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে বহু গাছ উপড়ে পড়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি-দোকানপাটের উপরে সেই গাছ পড়ে গুরুতর জখম হয়েছেন বহু মানুষ। এছাড়া বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সংকট মোকাবেলায়রাজ্যগুলোতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেয়া হয়েছে বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat