ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৬-০৩-০১
  • ৭৬৬৭৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোববার রাষ্ট্রপতির কাছে সরকারি কর্ম কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ। ছবি : বঙ্গভবন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আজ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর বার্ষিক প্রতিবেদন- ২০২৫ পেশ করা হয়।

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বে পিএসসি সদস্যদের সমন্বয়ে ১৫ জনের একটি প্রতিনিধি দল আজ দুপুরে বঙ্গভবনে এ প্রতিবেদন পেশ করেন। 

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে জানান, সাক্ষাৎকালে পিএসসি চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার জন্য পিএসসি যে রোডম্যাপ প্রণয়ন করেছে, তা বাস্তবায়নে জোর তাগিদ দেন রাষ্ট্রপ্রধান।

সাক্ষাৎকালে পিএসসির সচিবসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat