ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৬-০২-২০
  • ৬৫৬৭৮৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের সাথে চুক্তি মেয়াদ বৃদ্ধি করেছেন তারকা ফরোয়ার্ড বুকায়ো সাকা।

নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে সাকার চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে আর্সেনাল। তবে মেয়াদ কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে সেটি জানানো হয়নি।

গণমাধ্যমের খবর, ২০৩০ সালের জুন পর্যন্ত আর্সেনালের সাথে চুক্তি বাড়িয়েছেন সাকা। আর্সেনালের সাথে তার বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত।

আর্সেনালের সাথে নতুন চুক্তি করতে পেরে খুশি সাকা। তিনি বলেন, ‘আমার দারুণ লাগছে। আমার মতে, এটা আমার ও আমার পরিবারের জন্য অসাধারণ এক মুহূর্ত। এই ক্লাবে যাত্রা অব্যাহত রাখতে পেরে খুব আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘এই ক্লাবের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য ছিল সহজ এবং এখানে আমি সবকিছু জয়ের প্রত্যাশা করি।’

আট বছর বয়সে আর্সেনালের একাডেমিতে যোগ দিয়েছিলেন সাকা। ২০১৮ সালে প্রথম ক্লাবের মূল দলে সুযোগ পান তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত আর্সেনালের হয়ে ২৯৭ ম্যাচে ৭৮টি গোল করেছেন সাকা।

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগসহ অন্যান্য শিরোপা জয়ের ভালো সুযোগ আছে আর্সেনালের। চ্যাম্পিয়ন্স লিগে আট ম্যাচের সবগুলো জিতে নকআউট পর্বে উঠেছে তারা। প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্সেনাল।

আর্সেনালের হয়ে এখন পর্যন্ত এফএ কাপ, দুইবার কমিউনিটি শিল্ড শিরোপা জিতেছেন সাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat