ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৬-০২-১৮
  • ৮৭৮৭৬৮৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কূটনৈতিক সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ‘রেড লাইন’ নির্ধারণ করেছেন, তার সবগুলো মানতে এখনো সম্মত হয়নি ইরান। জেনেভায় অনুষ্ঠিত আলোচনার পর মঙ্গলবার এ কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ভ্যান্সের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ইরানের পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমঝোতা না হলে শক্তি প্রয়োগের হুমকি দিলেও যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক পথ খোলা রাখতে আগ্রহী।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কিছু দিক থেকে আলোচনা ভালো হয়েছে; তারা পরবর্তী বৈঠকে বসতে সম্মত হয়েছে।’

তবে তিনি যোগ করেন, ‘অন্যদিকে স্পষ্ট যে প্রেসিডেন্ট কিছু রেড লাইন নির্ধারণ করেছেন, যেগুলো ইরানিরা এখনো স্বীকার করতে বা সেগুলো নিয়ে কাজ করতে রাজি নয়।’

ভ্যান্স বলেন, ‘আমরা কাজ চালিয়ে যাব। তবে কূটনীতি কখন স্বাভাবিক সীমায় পৌঁছেছে বলে মনে করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি সেই পর্যায়ে যেতে হবে না। কিন্তু যদি যেতে হয়, সেটি হবে প্রেসিডেন্টের সিদ্ধান্ত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat