ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৬-০২-১৬
  • ৭৮৬৭৯০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নব্বই দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর ভিত্তিহীন গুজব।
ছেলে রুবেল খন্দকার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কিছু অসাধু, বিবেকহীন ও সস্তা ভিউলোভী মানুষ বাবার মৃত্যুর গুজব ছড়াচ্ছে। মানুষের অসুস্থতা নিয়ে যারা ব্যবসা করতে চায়, তারা সমাজের আবর্জনা। 
তিনি আরও জানিয়েছেন, অভিনেতা আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। হাসপাতাল থেকে রিলিজ পেলে আজই বাড়ি ফিরতে পারেন। সেই সাথে ভিত্তিহীন খবরের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন রুবেল। 
পাশাপাশি গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন রুবেল। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এমন গুঞ্জন বন্ধে সরকারের প্রতি অনুরোধও জানান তিনি।
প্রসঙ্গত, হারুন কিসিঞ্জার কয়েকদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে তার স্বাস্থ্য উন্নতির পথে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat