ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৬-০২-১০
  • ৬৭৬৬৭২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত
তামিল মেগাস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগাণ’ মুক্তি নিয়ে চলমান আইনি জটিলতায় এসেছে নতুন মোড়। সেন্সর সার্টিফিকেট সংক্রান্ত দীর্ঘ আইনি লড়াই থেকে সরে এসে নির্মাতারা এবার নিজেদের করা রিট পিটিশন প্রত্যাহার করে নিয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি পিটি আশা নির্মাতাদের মামলা প্রত্যাহারের অনুমতি দেন। দীর্ঘদিন ধরে সিনেমাটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর অনুমোদনের অপেক্ষায় আটকে ছিল।
এর আগে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ছবিটিকে ‘ইউ/এ’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চ সেই আদেশে স্থগিতাদেশ দেন। পরে বিষয়টি সুপ্রিম কোর্টে গেলে মামলাটি আবার মাদ্রাজ হাইকোর্টে ফেরত পাঠানো হয়।
আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত না করে এবার সমঝোতার পথে হাঁটছেন নির্মাতারা। তারা সিবিএফসি-এর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে ছবিটিকে রিভাইজিং কমিটি বা সংশোধন কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, এতে আলোচনার মাধ্যমে দ্রুত সেন্সর ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস জানিয়েছে, এখন তাদের লক্ষ্য দ্রুত সেন্সর প্রক্রিয়া সম্পন্ন করে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat