ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৬-০২-০৪
  • ৩৩৫৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১৭ আসনের কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

আজ বুধবার কড়াইল বস্তির জামাইবাজার মাঠে ‘চেতনার বাংলাদেশ’ আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।

উদ্বোধন অনুষ্ঠানে হুমায়ুন কবির বলেন, ‘আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হলে দেশ একজন দক্ষ প্রধানমন্ত্রী পাওয়ার পাশাপাশি একজন সমাজ ও অর্থনৈতিক সংস্কারক পাবে। তার নেতৃত্বে শিক্ষা ও স্বাস্থ্যসহ সব খাতে উন্নয়ন এক অনন্য উচ্চতায় পৌঁছাবে।’

বিএনপি এই নেতা বলেন, তারেক রহমান জনগণের ম্যান্ডেট পেলে ঢাকা-১৭ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।

হুমায়ুন কবির আরও বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশ হবে সবার জন্য সমান অধিকারভিত্তিক। সেখানে শুধু ক্ষমতাবানদের সন্তান নয়, সাধারণ মানুষের সন্তানরাও মন্ত্রী-এমপি হওয়ার সুযোগ পাবে।’

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কড়াইলবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।

এদিকে, চেতনা বাংলাদেশ-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম জানান, আজ থেকে কড়াইল এলাকায় ফ্রি ওয়াইফাই চালু করা হলো। এর ফলে স্মার্ট ডিভাইস ব্যবহারকারী সবাই, বিশেষ করে শিক্ষার্থীরা বিনামূল্যে ইন্টারনেটের সুবিধা পাবেন।

তিনি বলেন, চেতনা বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করছে। শুধু ঢাকা-১৭ আসন নয়, করোনাকালীনসহ দেশের বিভিন্ন সংকটে সংগঠনটি নানা সামাজিক উদ্যোগ নিয়েছে। এই ফ্রি ওয়াইফাই সেবা পর্যায়ক্রমে পুরো কড়াইল এবং ভবিষ্যতে পুরো ঢাকা-১৭ আসনে সম্প্রসারণ করা হবে।

ঢাকা-১৭ আসনে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি টিএনটি মাঠে কড়াইলের স্থানীয় দলগুলোকে নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টও আয়োজন করা হয়েছিল বলেও জানান তিনি।

ফয়সাল সালাম আরও জানান, সামনে বনানী লেক পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনাসহ আরও বেশ কিছু উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। তারেক রহমান নির্বাচিত হলে এলাকার পরিবেশ ও জীবনমানের আমূল পরিবর্তন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat