ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-০১-২০
  • ৩৫৬৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি মাছ ধরার জাহাজ থেকে ৪.৮৭ টন কোকেন জব্দ করেছে ফ্রান্সের নৌবাহিনী। ধারণা করা হচ্ছে ওই জাহাজটি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ফরাসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গতকাল সোমবার এক বিবৃতিতে পলিনেশিয়ায় অবস্থিত ফ্রান্সের হাইকমিশন জানিয়েছে, মধ্য আমেরিকা থেকে আসা জাহাজটি গত ১৬ জানুয়ারি আটক করা হয়েছে। 

তদন্তের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, টোগোর পতাকাবাহী ওই জাহাজে কোকেন পরিবহন করা হচ্ছিল এবং অস্ট্রেলিয়ায় যাওয়ার উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল।

সূত্রটি জানিয়েছে, ওই জাহাজের ১০ জন হন্ডুরান এবং ১ জন ইকুয়েডোর নাগরিক ক্রুকে ফরাসি কর্তৃপক্ষ দায়মুক্ত রাখবে। তবে, তাদের নিজ নিজ দেশগুলো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। 

জাতিসংঘ সম্প্রতি বলেছে, ‘কোকেন ও মেথামফেটামিন পাচারকারী সংগঠিত অপরাধী গোষ্ঠীগুলো প্রশান্ত মহাসাগরে তাদের উপস্থিতি বৃদ্ধি করেছে। জাতিসংঘের তথ্যানুসারে, উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বাজারের জন্য বিপুল পরিমাণ মাদক পরিবহন করা হয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat