ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-০১-১৪
  • ৩৪৫৫২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামবাসীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর ও জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

আজ সচিবালয়ে তার দপ্তরে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠকে পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হয়।

আইএলও প্রতিনিধি দল জানায়, কানাডা সরকারের অর্থায়নে পরিচালিত প্রোগ্রেস প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামে নারী উন্নয়ন, কারিগরি দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরিতে কাজ করতে আগ্রহী তারা। বিশেষ করে পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে স্থানীয়দের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার কথা তুলে ধরা হয়।

উপদেষ্টা বলেন, সরকার পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে এবং সব উন্নয়ন প্রকল্প আন্তর্জাতিক মান ও শ্রম আইন অনুসরণ করেই বাস্তবায়িত হচ্ছে। তিনি দক্ষ মানবসম্পদ গঠন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষাকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat