ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-০১-১২
  • ৫৬৭৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর সাগরের যুক্তরাজ্যের উপকূলে গত বছর একটি ট্যাঙ্কারকে ধাক্কা  দেওয়ার পর ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন ক্রু সদস্যের মৃত্যু হয়।

ওই ঘটনার সূত্রপাতকারী একটি পণ্যবাহী জাহাজের রাশিয়ান ক্যাপ্টেনের বিরুদ্ধে সোমবার ক্রু সদস্যের মৃত্যুর জন্য বিচারের মুখোমুখি হচ্ছেন বলে জানা গেছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সেন্ট পিটার্সবার্গের ৫৯ বছর বয়সী ভøাদিমির মতিনের বিরুদ্ধে গুরুতর অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং লন্ডনের ওল্ড বেইলি আদালতে তার বিচারের মুখোমুখি হতে হবে যা কয়েক সপ্তাহ ধরে চলবে বলে আশা করা হচ্ছে।

গত বছরের ১০ মার্চ ভোরে তার দায়িত্বে থাকা পণ্যবাহী জাহাজ, পর্তুগিজ পতাকাবাহী সোলং, জেট-ফুয়েল-বোঝাই স্টেনা ইম্যাকুলেট ট্যাঙ্কারের সাথে ধাক্কা খায়, যার ফলে দুটি জাহাজেই আগুন ধরে যায় এবং উপকূলের বাইরে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়।

মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কারটি মার্কিন সামরিক বাহিনী ভাড়া করেছিল, দুর্ঘটনার সময় উত্তর-পূর্ব ইংল্যান্ডের হাল বন্দর থেকে ১৩ মাইল (২১ কিলোমিটার) দূরে নোঙর করা ছিল।

ফিলিপাইনের সোলং ক্রু সদস্য মার্ক অ্যাঞ্জেলো পার্নিয়া, দুর্ঘটনায় নিখোঁজ হয় এবং ধারণা করা হচ্ছে তিনি নিহত হয়েছেন। জ্বালানিবাহী একটি ট্যাঙ্ক ফেটে যাওয়ার পর পরিবেশগত ক্ষতির আশঙ্কাও তৈরি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat