ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ৪৪৪৬৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভিয়েতনামের উত্তরাঞ্চলে আজ শনিবার একটি বাস উল্টে দুর্ঘটনায় পড়ে ৯ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

হ্যানয় থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাসটিতে থাকা ১৮ জন যাত্রীর মধ্যে অধিকাংশই ছিলেন হ্যানয়ের শিক্ষক, যারা লাও কাই প্রদেশে একটি দাতব্য সফরে যাচ্ছিলেন। দুর্ঘটনাটি ফিনহ হো কমিউনের একটি দীর্ঘ ঢালু রাস্তায় ঘটে।

উদ্ধারকর্মীরা বিশেষায়িত সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করে আনেন বলে স্থানীয় লাও কাই সংবাদপত্র জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে বলে উল্লেখ করা হয়েছে।

ভিয়েতনামে প্রায়ই প্রাণঘাতী বাস বা ট্রাক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার পেছনে সাধারণত বেপরোয়া গতি বা যান্ত্রিক ত্রুটিকে দায়ী করা হয়।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৫১৫ জন নিহত এবং আরো ১০ হাজার ২০৪ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat