ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ৬৫৬৮৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায়, মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় এবং  যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত কিউট যশোর জেলা হ্যান্ডবল লিগের পুরষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঘোপ ক্রীড়া চক্র।

যশোর জেলার শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আজ আব্দুস সাত্তার স্মৃতি সংসদকে ৩২-২৫ হারিয়ে তারা শিরোপা ঘরে তোলে। ঘোপ ক্রীড়া চক্রের খেলোয়াড় এরিকশনের হাতে উঠে সেরা খেলোয়াড়ের পুরস্কার।

অপরদিকে নারী বিভাগের ফাইনালে মোহ সেনা অলি আহম্মেদ স্মৃতি সংসদ ৯-৫ গোলে রয়েল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রয়েল স্পোর্টিং ক্লাবের মিথিলা সেরা নির্বাচিত হয়েছেন।  

ফাইনাল শেষে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী লায়ন্স মোস্তফা কামাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব ও জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগের সমন্বয়কারী সাঈদ আহমেদ, হ্যান্ডবল প্রশিক্ষক হাসানুজ্জামান, ক্রীড়া সংগঠক আনিসুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিক উজ্জামান এবং প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক মাহতাব নাসির পলাশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat