ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-১২-২৫
  • ৫৪৬৫৪৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রারত অভিবাসীদের বহনকারী একটি নৌকা সেনেগালের উপকূলে ডুবে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছেন। 

বুধবার দেশটির নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ সেনেগাল বহু বছর ধরেই ইউরোপগামী আফ্রিকান অভিবাসীদের একটি প্রধান যাত্রাবিন্দু। হাজারো মানুষ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে ঝুঁকিপূর্ণ আটলান্টিক পথ বেছে নেয় এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা অতিরিক্ত বোঝাই ও জীর্ণ নৌকায় করে যাত্রা করে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সর্বশেষ এই দুর্ঘটনাটি ঘটে এমবুর শহরের উপকূলীয় জলসীমায়। 

নিরাপত্তা সূত্রের বরাতে এএফপি জানায়, প্রায় ১০০ জন আরোহী নিয়ে নৌকাটি উল্টে যায়। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ‘এই ঘটনায় ১২টি লাশ  উদ্ধার করা হয়েছে।’

আরেকটি নিরাপত্তা সূত্রও মৃতের এই সংখ্যা নিশ্চিত করেছে।

সূত্রটি আরও জানায়, ‘এই ঘটনায় ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নোকাটির বাকি আরোহীরা সম্ভবত উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই পালিয়ে গেছে।’

এদিকে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

তিনি বলেন, ‘তাদের শোক ও বেদনায় আমরা অংশীদার। সম্ভাব্য জীবিতদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।’

এর আগে, মঙ্গলবার সেনেগালের থিয়েস অঞ্চলে একটি নৌকা থেকে ১২৩ জন অভিবাসীকে আটক করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat