ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ৭৬৫৮৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুদানের প্রধানমন্ত্রী গতকাল সোমবার যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য প্রস্তাবিত একটি শান্তি পরিকল্পনাকে সমর্থন দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেন, সংঘাত বন্ধে যুদ্ধবিরতি ও বিশ্বব্যাপী পর্যবেক্ষণের আহ্বান জানানো এই পরিকল্পনাকে সমর্থন দিয়ে পরিষদের ‘ইতিহাসের সঠিক দিকে’ দাঁড়ানো উচিত।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ২০২৩ সালের এপ্রিল মাস থেকে সুদানের সেনাবাহিনী পশ্চিম এবং দক্ষিণের কিছু অংশ নিয়ন্ত্রণকারী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর আধাসামরিক বাহিনীর সাথে লড়াই চলছে। যার ফলে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস বলেন, ‘আমাদের একটি সর্বাত্মক যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, যা জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন ও আরব লীগ কর্তৃক যৌথ তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে। একই সঙ্গে বিদ্রোহী মিলিশিয়াদের দখলকৃত সব এলাকা থেকে তাদের প্রত্যাহার করতে হবে।’

ইদ্রিস ‘আন্তঃ-সুদানী সংলাপ’ শুরু করার জন্য একটি অন্তর্বর্তীকালীন সময়ের পরে অবাধ নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেন। 

তবে, জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, সুদানী প্রধানমন্ত্রী কখনো জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে দেখা করেননি।

গত নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত শেষ করতে সহায়তার ইচ্ছা প্রকাশ করেন। তবে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশ— মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (কায়াড)-এর নেতৃত্বে অনুষ্ঠিত আলোচনা এখনও অচলাবস্থায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat