ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-১২-১৯
  • ৬৫৭৭৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের অগ্রণী সৈনিক ও তরুণ প্রজন্মের সাহসী কণ্ঠ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক জানিয়ে আজকের জন্য বিজয় বইমেলার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বিকেলে বিজয় বইমেলা উদযাপন কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪-এর ছাত্রজনতার অভ্যুত্থানের অগ্রণী সৈনিক, আমাদের প্রজন্মের এক সাহসী কণ্ঠ শরিফ ওসমান বিন হাদির লাশ আজ সন্ধ্যা ছয়টায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হয়েছে। 

এই শোকঘন মুহূর্তে, তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিজয় বইমেলার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।

বিবৃতিতে আরও বলা হয়, বইমেলা শুধু উৎসব নয়—এটি আমাদের ইতিহাস, আমাদের সংগ্রাম, আমাদের মানুষদের স্মরণ করারও এক জায়গা। হাদির লাশ ফেরার এই সন্ধ্যায় আমরা উৎসবের আলো নিভিয়ে রেখে নীরবে দাঁড়াতে চাই—একজন লড়াকু তরুণের স্মৃতির পাশে, যিনি স্বপ্ন দেখেছিলেন ন্যায়, মুক্তি আর মানবিক বাংলাদেশের।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বও থেকে শুরু এই বইমেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এবারের বিজয় বইমেলায় মোট ১৭০টি স্টল রয়েছে। এর মধ্যে দেশের শীর্ষ ১৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতি কর্মদিবসে বেলা আড়াইটা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat