ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-১২-১৯
  • ৭৬৭৬৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে প্রথমে বাট করে ২৬ দশমিক ৩ ওভারে ১২১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ যুব দল। আট নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন সামিউন বশির। 

দুবাইয়ে সেভেনস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলকে ২৪ রানের সূচনা এনে দিয়ে সাজঘরের পথ ধরেন দুই ওপেনার ইনফর্ম জাওয়াদ আবরার ও রিফাত বেগ। আবরার ৯ ও রিফাত ১৪ রান করেন।

দুই ওপেনারের বিদায়ের পর ৩১ রানের জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকী। ১৩তম ওভারের প্রথম বলে আজিজুল আউট হলে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ১টি করে চার-ছক্কায় ২৬ বলে ২০ রান করেন বাংলাদেশ দলনেতা। 

দলীয় ৫৫ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আজিজুল ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। এতে ১০৬ রানে নবম উইকেট পতন হয় বাংলাদেশের। এসময় ছয় ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি। 

শেষ উইকেটে ইকবাল হোসেন ইমনকে নিয়ে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেওয়ার চেষ্টা করেন সামিউন বশির। জুটিতে ১৫ রান যোগ হওয়ার পর ২৭তম ওভারের তৃতীয় বলে দলীয় ১২১ রানে অলআউট হয় বাংলাদেশ।

শেষ ব্যাটার হিসেবে আউট হবার আগে ১টি করে চার-ছক্কায় ৩৭ বলে দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন সামিউন। 

পাকিস্তানের পেসার আব্দুল সুবহান ২০ ওভারে ৪ উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat