ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-১২-১১
  • ৩২৪৩৩২৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শক্তিশালী ঘূর্ণিঝড় দিতওয়া পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় শ্রীলঙ্কাকে সহায়তা দিতে আন্তর্জাতিক দাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

গত মাসের শেষ দিকে আঘাত হানা ভয়াবহ এ ঝড়ে অন্তত ৬৩৯ জন নিহত হয়েছেন এবং দেশটির মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ-বিশ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ঘূর্ণিঝড় ঘরবাড়ি, সড়ক, সেতু, শিল্প ও কৃষিতে ব্যাপক ক্ষতি করেছে। এখনো প্রায় ২০০ জন নিখোঁজ রয়েছেন।

দেশটিতে নিযুক্ত জাতিসংঘের শীর্ষ দূত মার্ক-আন্দ্রে ফ্রাঞ্চ ৩৫.৩ মিলিয়ন ডলারের জরুরি তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৬ লাখ ৫৮ হাজার মানুষের খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে এ অর্থ প্রয়োজন।

এই তহবিল ক্ষতিগ্রস্ত অবকাঠামো বা ব্যক্তিগত সম্পত্তি পুনর্গঠনের জন্য নয়, বরং তাৎক্ষণিক মৌলিক চাহিদা পূরণেই ব্যয় হবে।

ফ্রাঞ্চ জানান, ইতোমধ্যে ৯.৫ মিলিয়ন ডলার নিশ্চিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ এ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

জাতিসংঘ সদস্য রাষ্ট্র ও অন্যান্য দাতাদের বাকি ২৫.৮ মিলিয়ন ডলার সংগ্রহে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে প্রাকৃতিক এ দুর্যোগকে তার দেশের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং হিসেবে বর্ণনা করেছেন। ঘূর্ণিঝড়টি এমন সময়ে আঘাত হানে, যখন দেশটি তার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat