ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ৩৪৪৩৩২৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব নিশ্চিত করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে  নয়জনের দেহে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (আফ্রিকা সিডিসি) শনিবার এ তথ্য জানিয়েছে। 
খবর বার্তা সংস্থা এএফপি’র।

মারবার্গ ভাইরাসটি সবচেয়ে মারাত্মক পরিচিত রোগজীবাণুগুলোর মধ্যে একটি। ইবোলার মতো, এটিও তীব্র রক্তপাত, জ্বর, বমি এবং ডায়রিয়া ঘটাতে পারে। 

এটি ইবোলার মতো শারীরিক তরলের সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এবং এর মৃত্যুর হার ২৫ থেকে ৮০ শতাংশের মধ্যে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান, ইথিওপিয়ার টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস শুক্রবার নিশ্চিত করেছেন যে, দক্ষিণ ইথিওপিয়ায় কমপক্ষে নয় জনের দেহে সনাক্ত করা হয়েছে। আফ্রিকা সিডিসি এই অঞ্চলে সন্দেহভাজন রক্তক্ষরণ ভাইরাস সম্পর্কে সতর্ক করার দুই দিন পরে এ ঘটনা ঘটে।

আফ্রিকা সিডিসি জানিয়েছে, ‘ইথিওপিয়ার ন্যাশনাল রেফারেন্স ল্যাবরেটরি মারবার্গ ভাইরাস রোগ (এমভিডি) বিষয়টি নিশ্চিত করেছে।’ 

আরও মহামারী সংক্রান্ত তদন্ত এবং পরীক্ষাগার বিশ্লেষণ চলছে, এবং সনাক্ত করা ভাইরাসের ধরন পূর্ব আফ্রিকায় পূর্বে চিহ্নিত ভাইরাসের সাথে মিল পাওয়া গেছে।

সিডিসি জানিয়েছে,  ইথিওপিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জিনকা অঞ্চলে প্রাদুর্ভাব নিশ্চিত হতে এবং নিয়ন্ত্রণ করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে।

আফ্রিকা সিডিসি আরও বলেছে যে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে এবং পূর্ব আফ্রিকার অন্যান্য এলাকায় ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে এটি ইথিওপিয়ার সাথে কাজ করবে।
গত জানুয়ারিতে তানজানিয়ায় মারবার্গ ভাইরাসের মহামারীতে ১০ জন মারা যায় এবং মার্চ মাসে তা বন্ধ হয়ে যায়।

মারবার্গ ভাইরাসের জন্য কোনও অনুমোদিত ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat