ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ৬৫৭৭০৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, জনগণের ওপর আস্থা রেখেই বিএনপি নিরপেক্ষ নির্বাচনে অংশ নিতে চায়।

বুধবার রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপি আয়োজিত জনসভায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'জনগণ কখনো ভুল করে না। অতীতেও জনগণ স্বাধীনভাবে ভোট দিলে বিএনপিকেই বেছে নিয়েছে। এবারও জনগণ আমাদের পাশে থাকবে বলে আমরা বিশ্বাস করি।'

তিনি বলেন, 'নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করাটাই সরকারের প্রধান কাজ। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। জনগণ যদি বিএনপিকে বিজয়ী করে, তবে ৩১ দফা রূপরেখা অনুযায়ী সব দলকে সঙ্গে নিয়ে রাষ্ট্র মেরামতের কাজ শুরু করব।'

আবদুস সালাম আরও বলেন, '৩১ দফা শুধু বিএনপির দলীয় নথি নয়—এটি হবে বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনের কর্মপরিকল্পনা। জনগণের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়।'

সরকারের দমননীতি প্রসঙ্গে তিনি বলেন, 'গত ১৭ বছর আওয়ামী লীগ আমাদের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালালেও আমরা রাজনৈতিক সহনশীলতা বজায় রেখেছি। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বিএনপির পক্ষ থেকে শতভাগ সহযোগিতা থাকবে।'

সভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী এশা, নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, জেলা সদস্য গোলাম মোস্তফা মামুন এবং আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হকসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat