ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ৩৪৬৫৬১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাত্র ৬ রানেই ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। এমন বিপদ থেকে দলকে টেনে তোলেন টিম রবিনসন। দুর্দান্ত এক সেঞ্চুরিতে কিউইদের শক্ত পুঁজি এনে দেন তিনি। তবে রবিনসনের সেঞ্চুরি বৃথা করে মারকুটে ব্যাটিংয়ে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটের জয় এনে দিয়েছেন মিচেল মার্শ।
বে ওভালে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ঝড়ো ব্যাটিংয়ে ৬৬ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন রবিনসন। তার ইনিংসটি ৬ চার ও ৫ ছয়ের সাহায্যে সাজানো ছিল। 
এছাড়া ড্যারিল মিচেল ২৩ বলে ৩৪ ও বেভন জ্যাকবস করেন ২১ বলে ২০ রান। অজিদের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন বেন দারসুইস। এছাড়া ম্যাট শর্ট ও জশ হ্যাজলউড নেন একটি করে উইকেট।
১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২১ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ৪৩ বলে ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন মার্শ। এই ইনিংসেই জেতেন ম্যাচসেরার পুরস্কার। ১৮ বলে ৩১ রান করেন ট্রাভিস হেড। এছাড়া শর্ট ২৯ ও টিম ডেভিডের ব্যাট থেকে আসে ২১ রান।
দ্বিতীয় টি–টোয়েন্টিতে আগামী ৩ অক্টোবর মাঠে নামবে অস্ট্রেলিয়া ও নিউজল্যান্ড। সিরিজ বাঁচাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই কিউইদের সামনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat