ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৪
  • ২৩৪৫৪৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনপ্রিয় মেক্সিকান টেলিভিশন উপস্থাপিকা ডেবোরা এসত্রেলা (৪৩) বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বিমান চালনার প্রশিক্ষণ নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভি’র প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) মেক্সিকোর নুয়েভো লিয়নের গার্সিয়া পৌর এলাকায় প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই ডেবোরা এসত্রেলা ও তার প্রশিক্ষক ব্রায়ান লেওনার্দো বাল্লেসতেরোস নিহত হন।
মেক্সিকো সংবাদমাধ্যম ইনফোবের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে পেসকেরিয়া নদীর কাছাকাছি পারকে ইন্ডাস্ট্রিয়াল সিউদাদ মিত্রাস এলাকায়। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, দ্রুতগতিতে উড্ডয়নের পরপরই বিমানটি আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ে। গার্সিয়ার মেয়র ম্যানুয়েল কাভাসোস জানান, বিমানে কোনো যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ডেবোরার প্রাক্তন স্বামী সাংবাদিক হোসে লুইস গার্সিয়া দুর্ঘটনার কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। তখনও তিনি জানতেন না, নিহতদের একজন তার প্রাক্তন স্ত্রী। 
দুর্ঘটনার আগে এসত্রেলা নিজেই ইনস্টাগ্রামে অ্যাপোডাকার নর্তে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘কি মনে করো?’ 
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে ডেবোরা এসত্রেলা মাল্টিমিডিওস টেলিভিশনে কর্মরত ছিলেন। তিনি মন্টেরেতে প্রচারিত জনপ্রিয় সকালের অনুষ্ঠান ‘টেলেদিয়ারিও মাতুতিনো’-র উপস্থাপনার মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat