ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৫
  • ২৩৪৫৩৪০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাম্য হত্যার প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

গতকাল কর্তৃপক্ষ আজ বিশ্ববিদ্যালয়ে অর্ধ দিবস শোক পালনের ঘোষণা দেয়।  কিন্তু 'সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে একদল শিক্ষার্থী। 

ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। কোন ধরনের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

আজ বৃহস্পতিবার বিকেলে সাম্য হত্যার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছেন 'সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দ'র ব্যানারে একদল শিক্ষার্থী।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের শিক্ষার্থী আবিদুর রহমান মিশু বলেন, আমরা দ্রুত সাম্য খুনের বিচার চাই।আমরা দ্রুত সময়ে ক্যাম্পাসকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ করে গড়ে তোলার দাবি জানাই।

সমাবেশ থেকে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সব হলে সাম্যের জন্য বাদ জুমা দোয়া মাহফিলের ঘোষণা দেওয়া হয়।

এর আগে সাম্য হত্যার বিচারের দাবিতে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এর বাসভবনের সামনে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat