ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৬
  • ২৩৪৩৪৫১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাজারো মানুষের উপস্থিতিতে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) ক্যানেলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী সাঁতার প্রতিযোগিতা। নদীমাতৃক বাংলাদেশের হারিয়ে যাওয়া জল ঐতিহ্য স্মরণ ও পরিবেশ-সচেতনতা তৈরির লক্ষ্যে আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করে।

সোমবার বিকেলে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় ৭৩ জন সাঁতারু। এর মধ্যে পেশাদার সাঁতারু ৩৮ জন ও অপেশাদার সাঁতারু ছিলেন ৩৫ জন। 
প্রতিযোগিতা ঘিড়ে স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ দেখা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে গঠন করা হয় রেসকিউ ও মেডিকেল টিম। অংশগ্রহণকারীদের জন্য ছিল টি-শার্ট, ক্যাপ ও পদক। 

পেশাদার ও অপোশাদার উভয় গ্রুপ থেকে শীর্ষ ১০ জন করে ২০ জন  বিজয়ী পেয়েছেন নগদ অর্থ ও বিশেষ সম্মাননা। সাঁতারুরা প্রায় ২৫০ মিটার পাড়ি দিয়ে ক্যানেলের এক পাড় থেকে শুরু করে অপর পাড় ঘুরে আবার একই স্থানে শেষ করে। সাঁতার দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ক্যানেলের দু'ধারে অবস্থান নেয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ  মাসুদুর রহমান।

আয়োজকরা বলেন, এটি শুধু খেলাধুলা নয়, বরং নদী রক্ষার বার্তা বহন করে। মৃতপ্রায় নদীগুলোকে ঘিড়েই এ দেশের সভ্যতা, সংস্কৃতি ও কৃষি গড়ে উঠেছে। তাই নদী রক্ষা মানেই ভবিষ্যৎ রক্ষা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat