ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৪
  • ৩৪৫৪৩৬০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সামরিক হাসপাতাল ছেড়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি পূর্ব নির্ধারিত সব পরিকল্পনা বাতিল করেন। তবে, তিনি ৯ মে পূর্ব নির্ধারিত মস্কো সফরের পরিকল্পনা বাতিল করেন নি। দেশটির  প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সিনিসা মালির বরাত দিয়ে সার্বিয়ার বেলগ্রেড থেকে তাস এ খবর জানিয়েছে।

অর্থমন্ত্রী সিনিসা মালি সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ‘আরটিএস’-কে বলেন, ‘প্রেসিডেন্ট বিকেল ৫টার কিছু পর মিলিটারি মেডিক্যাল একাডেমি (ভিএমএ) থেকে ছাড়পত্র পান। আমি তার সঙ্গে কথা বলেছি—তিনি বলেছেন, তিনি এখন অনেকটা ভালো বোধ করছেন।’ 

তিনি আরও বলেছেন, ‘তিনি দেশের জনগণকে জানাতে বলেছেন যে তিনি এখন ভালো আছেন। তাকে কিছুদিন বিশ্রাম দিতে হবে। চিকিৎসকরা বিশ্রাম দিয়েছেন, তাই তিনি সব কর্মসূচি বাতিল করেছেন।’

সনিসা মালি আরও বলেন, প্রেসিডেন্ট ভুসিকের মস্কো সফর পরিকল্পনায় কোনো পরিবর্তন সম্পর্কে তার কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই, তবে তিনি আশাবাদী যে প্রেসিডেন্ট তার প্রতিশ্রুতি পালন করবেন।

তিনি আরও বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে তিনি জনসম্মুখে বক্তব্য রাখবেন। আমি তাকে যেভাবে চিনি, তিনি কথা রাখেন। তিনি বলেছিলেন তিনি সেখানে (মস্কো) যাবেন, আমি ধরে নিচ্ছি তিনিও তাই করবেন।’

উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, “যদি তিনি মস্কো যান, তাহলে ব্রাজিল, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টরাও সেখানে থাকবেন। বলুন তো, এমন কোনো নেতা আছেন কি যিনি এত ঘনঘন বিশ্বনেতাদের সঙ্গে দেখা করেন? নেই। এটা তার ভাবমূর্তির কথা বলে, তবে শুধু তার একার নয়, এটি পুরো সার্বিয়ার, কারণ তিনি দেশকে প্রতিনিধিত্ব করেন।’ শেষে তিনি বলেন, কয়েক দিনের মধ্যে, তিনি তার দায়িত্বে ফিরে আসবেন, এবং আমরা কাজ চালিয়ে যাব,"।
সামরিক মেডিকেল একাডেমির হৃদরোগ বিশেষজ্ঞ ড্রাগান ডিনসিক বলেন,  সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিকের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল এবং সন্তোষজনক, তবে রাষ্ট্রপ্রধান আগামী বেশ কয়েক দিন তার কাজের দায়িত্ব পুনরায় পুরোপুরি শুরু করতে পারবেন না।

প্রেসিডেন্ট ভুসিক যুক্তরাষ্ট্র সফরের সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন, এরপর চিকিৎসা নিয়ে সার্বিয়ায় ফিরে আসেন। তিনি ঘোষণা দিয়েছিলেন, যদি কোনো বিপদ না ঘটে বা সার্বিয়ার প্রতি কোনো হুমকি না থাকে, তাহলে তিনি ৯ মে মস্কোতে বিজয় প্যারেডে অংশগ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat