ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৪
  • ৪৩৬৫৪৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোমারিও শেফার্ড -ছবি : সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ডের ব্যাটিং তান্ডবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। 

গতরাতে নিজেদের ১১তম ম্যাচে ব্যাঙ্গালুরু ২ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। ডেথ ওভারে ব্যাট হাতে ১৪ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেন শেফার্ড। এই জয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে প্লে-অফের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ব্যাঙ্গালুরু। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে চেন্নাই। 

ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৯ বলে ৯৭ রানের সূচনা করেন ব্যাঙ্গালুরুর দুই ওপেনার জ্যাকব বেথেল ও বিরাট কোহলি। ৮টি চার ও ২টি ছক্কায় ৩৩ বলে ৫৫ রান করে আউট হন বেথেল। 

বেথেল ফেরার পর হাফ-সেঞ্চুরির স্বাদ নেন কোহলি। ১২তম ওভারে দলীয় ১২১ রানে থামেন তিনি। ৫টি করে চার-ছক্কায় ৩৩ বলে ৬২ রান করেন কোহলি। 

দারুণ শুরুর পর মিডল অর্ডারে দ্রুত ৩ উইকেট হারালে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় ব্যাঙ্গালুরুর। ১৮তম ওভারে ১৫৭ রানে ৫ উইকেট পতন হয় তাদের।

কিন্তু ইনিংসের শেষ ১৫ বলে তান্ডব চালান শেফার্ড। ইনিংসের শেষ ডেলিভারিতে ছক্কা মেরে মাত্র ১৪ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রানের সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু। ৪টি চার ও ৬টি ছক্কায় ১৪ বলে অপরাজিত ৫৩ রান করেন শেফার্ড। চেন্নাইয়ের মাথিশা পাথিরানা ৩৬ রানে ৩ উইকেট নেন। 

জবাবে ১৭ বছর বয়সী আয়ুশ মাহাত্রে ও রবীন্দ্র জাদেজার ব্যাটিং দৃঢ়তায় জয়ের লড়াইয়ে টিকে থাকে চেন্নাই। ৫৮ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ৬৪ বলে ১১৪ রান যোগ করেন তারা। ফলে ১৬ ওভারে ১৭০ রানে পৌঁছে যায় চেন্নাই।

প্রথমবারের মত আইপিএল খেলতে নেমে ক্যারিয়ারের চতুর্থ ম্যাচেই সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে মাহাত্রে ৯৪ রানে সাজঘওে ফিরেন। ৯টি চার ও ৫টি ছক্কায় নিজের ইনিংস সাজান মাহাত্রে। 

মাহাত্রের আউটের পর চেন্নাইয়ে জয়ের জন্য লড়াই করেছেন জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি। শেষ ২১ বলে ৪২ রান পূরণ করতে পারেনি চেন্নাই। 

৮টি চার ও ২টি ছক্কায় ৪৫ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন জাদেজা। ৮ বলে ১২ রান করেন ধোনি। ব্যাঙ্গালুরু পেসার লুঙ্গি এনগিডি ৩ উইকেটন নেন। ম্যাচ সেরা হয়েছেন শেফার্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat