ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৬
  • ৩২৪৩৭০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত
দলের হতাশাজনক পারফরম্যান্সের পর গেল মাসে দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধার করতে মরিয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই লক্ষ্যে ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির হাতে সেলেসাওদের দায়িত্ব দিতে চায় দেশটির ফুটবল ফেডারেশন। 
যার কারণে গেল কয়েক দিন ধরে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধিদল অবস্থান করছে মাদ্রিদে। ইএসপিএন ব্রাজিলের সূত্র মতে, যে কোনো মূল্যে আনচেলত্তিকে চায় ব্রাজিল। তাও সেটা জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপের আগে।
যদিও আনচেলত্তির সঙ্গে আগামী ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত চুক্তি রয়েছে রিয়াল মাদ্রিদের। তবে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে লজ্জাজনক হারের পর আনচেলত্তির সঙ্গে দলটির সম্পর্কে কিছুটা ভাটা পড়েছে। যদিও ব্রাজিলের দায়িত্ব নেওয়া বিষয়ে কিছু বলতে রাজি না এই কিংবদন্তি কোচ। তিনি জানিয়েছিলেন মৌসুম শেষে এ বিষয়ে কথা বলবেন তিনি।
তবে কোনো কারণে যদি আনচেলত্তিকে পাওয়া না যায়, তাহলে আল হিলালের কোচ জর্জ জেসুস নেইমার-ভিনিসিয়ুসদের দায়িত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। তবে সিবিএফ সভাপতি রদ্রিগেজের প্রথম পছন্দ আনচেলত্তি। যার কারণে এই ইতালিয়ানকে নিজেদের ডেরায় ভেড়াতে মরিয়া সেলেসাওরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat