ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৪-২২
  • ২৩৩৪৩৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
 ‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার দিবসটি উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। সভায় বক্তব্য রাখেন, প্রত্যেয় সংস্থার নির্বাহী প্রধান মাহমুদা আক্তার, ওডাসির নির্বাহী পরিচালক ফৌজিয়া ইয়াসমিন, প্রতিবন্দী সেবা ও সাহায্য কেন্দ্রের ডাক্তার মো. মামুন হোসেন ও ওটিজম এনডিডি সেবা কেন্দ্রের কনসালটেন্ট রায়হানুল ইসলাম।

অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান সংগীত পরিবেশিত হয়। এছাড়া অনুষ্ঠানে ৩০জন প্রতিবন্ধীর মাঝে ২৭টি হুইল চেয়ার ও তিনটি ট্রাই সাইকেল বিতরণ করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় নিরবে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। বড় বড় স্থাপনা নির্মাণ তারা করেনা। তাদের কাজ দেখতে দৃশ্যমান না হলেও তারা আমাদের বড় কাজগুলো করে যাচ্ছেন। 

তারা সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করছেন। 

তিনি বলেন, অটিস্টিক শিশু ও ব্যক্তিরা সমাজের বোঝা নয়। সঠিক শিক্ষা, প্রশিক্ষণ, নির্দেশনা ও অনুপ্রেরণার মাধ্যমে তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব। তাদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্র ও কাজের পরিবেশ তৈরী করতে হবে। সরকার সে কাজটি করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat