ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৪-১০
  • ৩৪৪৫৩৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জেলার সদর উপজেলায় ৮০০ কৃষকের মাঝে পাট বীজ ও সার বিতরণ ।
ঝিনাইদহ জেলার সদর উপজেলায় ৮০০ কৃষকের মাঝে পাট বীজ ও  সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট উৎপাদনে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে এই পাট বীজ ও সার বিতরণ করা হয়। আজ সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে এ সার ও বীজ বিতরণ করা হয়। 

সদর উপজেলার বাসিন্দা ৮০০ কৃষকের প্রত্যেককে জনপ্রতি ১ কেজি উন্নতজাতের পাটের বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এতে মোট ৮শ কেজি পাট বীজ ও ৮ মেট্রিক টন সার বিতরণ করা হয়। 

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, ‘২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। পাট উৎপাদন বাড়ানো গেলে দেশের অর্থনীতি নতুনভাবে সমৃদ্ধ হবে।’

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবীর সভাপতিত্বে বীজ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat