ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৫-০৪-০৯
  • ৪৩৪৫৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের একটি নার্সিং হোমে আগুন লেগে ২০ জন নিহত হয়েছেন। বেইজিং থেকে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে বুধবার 
বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯ টার দিকে  চীনের রাজধানী বেইজিং থেকে প্রায় ১৮০ কিলোমিটার  উত্তর-পূর্বে লংহুয়া কাউন্টির নার্সিং হোমে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ফলে বিশ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরো জানিয়েছে, ‘নার্সিং হোমে থাকা অন্যান্য বয়স্ক ব্যক্তিদের আরো পর্যবেক্ষণ এবং চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে’। কী কারণে সেখানে অগ্নিকাণ্ড ঘটলো তা তদন্ত করা হচ্ছে।

চীনে ভবন নির্মাণের নীতিমালা মেনে না চলার এবং কর্মক্ষেত্রের নিরাপত্তার ক্ষেত্রে অবহেলার কারণে প্রায়ই মারাত্মক অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat