ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ২৩৪৩৪৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজির সময় ৩জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

রোববার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত নদীর চরউমেদ থেকে কাঁচিকাটাগামী খালের মুখে চাঁদাবাজির সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

চাঁদাবাজিতে অভিযুক্ত গ্রেপ্তার ব্যক্তিরা ,শরীয়তপুর জেলার সখীপুর থানার কাঁচিকাটা ইউনয়নের ৮নম্বর ওয়ার্ডের  মো. আমান উল্যাহর ছেলে শাহ আলম ব্যাপারী (৩২), হানিফ মোল্লার ছেলে মোক্তার মোল্লা (৪০) ও করিম ব্যাপারীর ছেলে সুমন ব্যাপারী( বোবা সুমন) (৩০)।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বুলবুল হোসাইনের নেতৃত্বে নৌ পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে চাঁদাবাজির  সঙ্গে সম্পৃক্ত তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের তৈরী ইঞ্জিন চালিত নৌকা জব্দ ও নগদ ২ হাজার ৪২০টাকা উদ্ধার করা হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, অভিযুক্তরা শরীয়তপুরের কাঁচিকাটা এলাকা থেকে এসে নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পরে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat