ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১১-২৮
  • ২৩৪৩৫৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জেলায় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগরীর কান্দিরপাড়াস্থ উচ্চ মাধ্যমিক শাখায় এ সভার আয়োজন করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মজিদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক গাজী মো. গোলাম সোহরাব হাসান।

সভায় বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর মো. রাফিউল ইসলাম, প্রফেসর মনিরুল ইসলাম, প্রফেসর মো. জহিরুল হক স্বপন, আন্দোলন অংশ নেয়া আহত রাষ্ট্রবিজ্ঞানের প্রথম বর্ষ ছাত্র সাইফুল ইসলাম মাহিন, ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র তামিম হোসেনসহ অন্যরা।

সভায় বক্তারা শহীদের স্বপ্ন বাস্তবায়নে সকলে মিলেমিশে কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। সেই সাথে শহীদের আত্মার মাগফেরাত কামনা সহ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আলোচনা সভা শেষে শহীদ এবং আহতদের স্মরণে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat